সিলেটে শাহী ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে ঈদুল ফিতর। নগরীর শাহী ঈদগাহর পাশাপাশি বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে আয়োজন করা হয় ঈদ জামাতের।
সিলেটে ঈদের সবচেয়ে বড় জামাত অনুস্টিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। সকাল ৯টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন বন্দর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কুতুব উদ্দিন।
শাহী ঈদগাহে নামাজ আদায় করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
শাহী ঈদগাহে বরাবরের মত এবারও লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। মূল ঈদগাহ ছাড়িয়ে ঈদগাহ পার্শ্ববর্তী সড়কেও ঈদের নামাজ আদায় করেন লোকজন।
একই সময়ে ঈদের দ্বিতীয় বৃহৎ জামাত অনুষ্ঠিত হয় দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে সকাল ৯টায়। এতে ইমামতি করেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ। এছাড়া শাহপরাণ (রহ.) মাজার মসজিদ, নবাবী জামে মসজিদ, কুদরত উলÍাহ জামে মসজিদ, জেলা প্রশাসনের কালেক্টরেট মসজিদ, কানিশাইল ঈদগাহ, কুশিঘাটস্থ গাজী বুরহান উদ্দিন (র:) মাজার ঈদগাহ, পাঠানটুলা নবাবী জামে মসজিদ, লাউয়াই-পিরিজপুর ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
তাছাড়া সকাল সাড়ে ৮টায় সিলেট সরকারি আলীয়া মাদরাসা ময়দানে, সাড়ে ৭টায় জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদ্রাসা মাঠ, সাড়ে ৮টায় টিলাগড় শাহ মাদানী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, ঈদের দিনে শান্তিপূর্ণ ও স্বাভাবিক রাখতে নগরী ও আশপাশ এলাকায় র্যাব পুলিশসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।
ঈদ উপলক্ষে নগর ভবন সহ নগরীর বিভিন্ন সরকারী-বেসরকারী ভবনে আলোকসজ্জা করা হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, এতিমখানা এবং জেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হচ্ছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 