News Bangla 24 BD | আজ পাস হচ্ছে প্রস্তাবিত বাজেটের অর্থবিল - News Bangla 24 BD
News Head
 ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা

আজ পাস হচ্ছে প্রস্তাবিত বাজেটের অর্থবিল


২০১৭-১৮ অর্থবছরের ৪ লাখ ২’শ ৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেটের অর্থবিল পাস হচ্ছে আজ বুধবার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে রাজস্ব অংশে আলোচিত-সমালোচিত প্রস্তাবগুলো পরিবর্তন করবেন অর্থমন্ত্রী।

সংসদে প্রায় ১ মাসের আলোচনা থেকে ধারণা করা যায়, ব্যাংক আমানতের ওপর বর্ধিত আবগারী শুল্ক উঠিয়ে নেবেন অর্থমন্ত্রী। একইসঙ্গে সঞ্চয়পত্রের সুদের হার কমানোর ঘোষণা থেকেও পিছু হঠতে হতে পারে। আর ভ্যাট আইন কার্যকর করা থেকেও বিরত থাকতে হতে পারে অর্থমন্ত্রীকে।

এর আগে ১লা জুন জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত এই বাজেটকে জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট হিসেবে ঘোষণা দেন অর্থমন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে টানা ৯টি বাজেট পেশের অনন্য কৃতিত্বের অধিকারী অর্থমন্ত্রী এর আগে এতো সমালোচিত হননি। অনেক কল্যাণকামী প্রতিশ্রুতির পরও যতোটা বিতর্কিত হয়েছেন কেবল বাড়তি ৩’শ কোটি টাকার রাজস্ব পেতে ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক হার বৃদ্ধির কথা বলে।

মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনার ফাঁকে ফাঁকে পুরো মাস মুখর ছিলেন অর্থমন্ত্রীর সমালোচনায়। বিরোধী দলের কেউ কেউ তার পদত্যাগের দাবিও তোলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ