টাইব্রেকারে রোনালদোদের হারিয়ে ফাইনালে চিলি
এতদিন মেসির সামনে ছিলেন মুর্তিমান আতঙ্ক। পরপর দুটি কোপা আমেরিকা ফাইনালে মেসিদের কাঁদিয়েছেন তিনি। এবার একই অভিজ্ঞতা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও দিলেন ক্লদিও ব্রাভো। চিলির গোলরক্ষক ব্রাভো একাই বলতে গেলে হারিয়ে দিয়েছেন রোনালদোর পর্তুগালকে। টাইব্রেকারে টানা তিনটি শট ফিরিয়ে দেন এবং শেষ মুহূর্তের নায়কে পরিণত হন তিনি।
ফিফা কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে দু’দলের খেলাই ছিল গোলশূন্য ড্র। নির্ধারিত সময়, অতিরিক্ত ৩০ মিনিট নিষ্প্রাণ ফুটবলই খেলে গেছে চিলি এবং পর্তুগাল, দু’দলই। কেউ কারও জালে বল প্রবেশ করাতে পারেনি।
শেষ পর্যন্ত খেলা গড়াল ভাগ্য নির্ণায়ক টাইব্রেকারেই। এখানে এসেই নায়ক হয়ে গেলেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। রোনালদোদের টানা তিনটি টাইব্রেকারের শট ফিরিয়ে দেন তিনি এবং পর্তুগালকে একাই হারিয়ে দেন। টাইব্রেকারে পর্তুগিজদের ৩-০ ব্যবধানে হারিয়ে কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠে গেলো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 