News Bangla 24 BD | সিরাজগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে ৪ জন নিহত - News Bangla 24 BD
News Head
 ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা

সিরাজগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে ৪ জন নিহত


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী ছিলেন।

পুলিশ জানায়, মাইক্রোবাসটি বগুড়া থেকে ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী বাসটি। ঘুড়কা বাজার এলাকায় বাস-মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণহানির ঘটনা ঘটে।

খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজনের সহায়তায় তারা মাইক্রোবাস থেকে চারজনের লাশ উদ্ধার করেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রেজাউল বলেন, নিহত চারজনের মধ্যে একজন কিশোর। অন্য তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ