News Bangla 24 BD | নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩


হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র ওমর আলী (১০) নিহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহত ওমর আলীর মা সুজিয়া বেগম ওরপে রওশনা বেগমকে (৪০) চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোরিকশাচালক দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের তোয়াহিদ মিয়ার ছেলে তজমুল আলী (৩০) মারা যান।

শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ