News Bangla 24 BD | সিলেটে ৩০৬ পিস ইয়াবাসহ যুবক আটক - News Bangla 24 BD
News Head
 ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেনাবাহিনীর ক্যাম্পে হামলা, সেনাসহ হতাহত ১০ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল ঠাকুরগাঁওয়ে জামায়াতের বৃক্ষরোপণ অভিযান রাজশাহীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা

সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. শাহেদ আলী (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার বিকেল ৪টার দিকে কদমতলীর হুমায়ূন রশীদ চত্বর সংলগ্ন হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শাহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার মোসকাপুর গ্রামের মৃত সরুজ আলীর ছেলে।
র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় । এসময় তার সাথে থাকা ৩শ’ ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্যে ১ লাখ ২২ হাজার ৪শত টাকা হবে বলে জানিয়েছে র‌্যাব। আটককৃত আসামী ও উদ্ধারকৃত মাদক দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ