মধুচন্দ্রিমায় কোথায় যাবেন মেসি?
শৈশবে পরিচয়। সম্পর্ক দুই দশকের। এক ছাদের নিচে প্রায় ১০ বছর। লিওনেল মেসি, আন্তনেলা রোকুজ্জোর ঘর আলো করে ফুটফুটে ছেলেও এসেছে দুটি, থিয়াগো ও মাতেও। এখন তারা স্বামী-স্ত্রী। গত ৩০ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন মেসি-রোকুজ্জো।
শতাব্দীর সেরা বিয়ের স্বীকৃতি পাওয়া লিওনেল মেসির বিয়েতে উপস্থিত হতে পৃথিবীর নানা প্রান্ত থেকে অতিথিরা ছুটে গিয়েছিলেন আর্জেন্টিনার রোজারিওতে। মেসির বিয়ের অনুষ্ঠানে কত খরচ হয়েছিল? ফুটবলপ্রেমিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল এমন প্রশ্ন। স্প্যানিশ ও আর্জেন্টিনার গণমাধ্যমগুলোর দাবি, মেসি-রোকুজ্জোর বিয়েতে খরচ হয়েছে ২.৫ বিলিয়ন ডলার।
তারকা এ দম্পতিকে নিয়ে আগ্রহের শেষ নেই। ‘লাভ বার্ডস’ কোথায় মধুচন্দ্রিমায় যাবেন? কবে যাবেন? উৎকন্ঠায় দিন কাটছে মেসিভক্তদের! স্প্যানিশ গণমাধ্যম বলছে, মেসি ও রোকুজ্জো ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে মধুচন্দ্রিমায় যাচ্ছেন। অ্যান্টিগা ও বারবুডা দীপপুঞ্জে সময় কাটাবেন সদ্য বিয়ে করা এ দম্পতি। সাথে থাকবেন দুই ছেলে থিয়াগো ও মাতেও।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 