News Bangla 24 BD | উইন্ডিজ টি-টোয়েন্টি দলে গেইল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দলে ডাক পেয়েছেন ক্রিস গেইল। জ্যামাইকার সাবিনা পার্কে ওই ম্যাচটির জন্য ক্যারিবীয় ১৩ সদস্যের দলে সুযোগ পেয়েছেন বিস্ফোরক এ ব্যাটসম্যান।

বিধ্বংসী ব্যাটসম্যান গেইলকে জায়গা করে দিতে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ পড়েছেন লেন্ডল সিমন্স। আফগানিস্তানের বিপক্ষে শেষ তিনটি ম্যাচে তার স্কোর ছিল ৬, ১৭*, ১৫। তাই ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ নির্বাচকরা।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার এই ম্যাচে খেলবেন না। মূলত বিশ্রাম দিতেই তাকে দলের বাইরে রাখা হয়েছে।

ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে দীর্ঘ সময় পর আবারও মাঠে নামতে যাচ্ছেন তিনি। ১৫১৯ রান নিয়ে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোরার গেইল। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি। ভারতের বিপক্ষে একাদশে সুযোগ পেলে তার জন্য ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে। কারণ সাবিনা পার্কে এর আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি গেইল।

আগামী ৯ জুলাই শক্তিশালী ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

উইন্ডিজ টি-টোয়েন্টি দল: কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, রনসফোর্স বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, জেসন মোহাম্মদ, সুনিল নারিন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, মার্লন স্যামুয়েলস, জেরোম টেইলর, চ্যাডউইক ওয়ালটন (উইকেটরক্ষক), কেসরিক উইলিয়ামস।

এ বিভাগের অন্যান্য সংবাদ