অনেকে মনে করেন, দাঁত তুললে চোখের ক্ষতি হয়। তাই দাঁত তুলতে গেলে দ্বিধা কাজ করে অনেকের ভেতর। বিষয়টি কি সঠিক? এ বিষয়ে কথা বলেছেন বিশিষ্টজন। এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ‘ভুলে ভরা গল্প’ বিভাগে এ বিষয়ে কথা বলেছেন বিএসএমএমইউর ওরাল অ্যান্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারি বিভাগের চিকিৎসক ডা.মাহমুদা আক্তার।ডা. মাহমুদা আক্তার বলেন, ‘বেশিরভাগ মানুষ ভাবেন, দাঁত তুলে ফেললে হয়তো চোখের ক্ষতি হতে পারে। এ বিষয়টির মুখোমুখি আমরা প্রতিনিয়ত হই। তবে বিষয়টি আসলে সত্য নয়।’
দাঁতের নার্ভ আর চোখের নার্ভ সম্পূর্ণ আলাদা জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় দাঁতে ব্যথা হলে সে ব্যথা আমাদের কানে বা মাথায় বা চোখে অনুভূত হয়। একে রেফার্ড পেইন বলে। তার মানে দাঁতে যে ব্যথা হচ্ছে, ব্যথা কোনোভাবে সেখানে চলে যাচ্ছে। তবে তার মানে এই নয় যে দাঁতের নার্ভের সঙ্গে চোখের নার্ভ বা কানের নার্ভের যোগাযোগ রয়েছে। সুতরাং দাঁত তুলে ফেললে চোখের বা কানের কোনো ক্ষতি হবে না। চোখের পাওয়ার কমে যাওয়ারও কোনো আশঙ্কা নেই।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
অতিরিক্ত বসে থাকলেই কি বাড়ে ক্যান্সারের ঝুঁকি?
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী 