News Bangla 24 BD | ব্যাটসম্যান হিসাবে তামিম বিপজ্জনক: এসেক্স কোচ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্যাটসম্যান হিসাবে তামিম বিপজ্জনক: এসেক্স কোচ


ইংল্যান্ডের কাউন্টি ক্লাব এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। এ দলটিতে যোগ দিয়েছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আট ম্যাচের জন্য তামিমের সঙ্গে চুক্তি করেছে এসেক্স। শুক্রবার ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তামিম।

আগামীকাল রোববার কেন্টের বিপক্ষে দেখা যাবে তামিম ও আমিরকে। নিশ্চিত করেছে এসেক্স। শুক্রবার প্রথম ম্যাচে সারের কাছে ২ উইকেটে হেরেছে এসেক্স। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে তাদেরকে।

এসেক্সের হেড কোচ ক্রিস সিলভারউড তামিমকে নিয়ে বলেছেন,‘চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম দেখিয়েছেন যে তিনি কতটা ভালো খেলোয়াড়। ব্যাটসম্যান হিসাবে তামিম বিপজ্জনক, এটি তার ক্যারিয়ার স্ট্রাইক দেখে বোঝা যায়।’

চ্যাম্পিয়নস ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তামিম। ৭৩.২৫ গড়ে ২৯৩ রান করেন তামিম। টি-টোয়েন্টিতে তার ব্যাটিং গড় ৩০.২৯, স্ট্রাইক রেট ১১৮.৩৬।

‘আমাদের ওপেনিং ব্যাটিং শক্তিশালী করতে চেয়েছি এবং আমরা তামিমের মতো খেলোয়াড়কে ক্লাবে পেয়েছি। আমাদের হয়ে আটটি ম্যাচ খেলবেন তামিম। আমরা তার আগমণের জন্য অপেক্ষা করছি।’- যোগ করেন এসেক্স কোচ।

কাউন্টি ক্রিকেট খেলতে মুখিয়ে তামিম ইকবালও। তামিম বলেছেন, ‘আমি ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের সতীর্থদের সঙ্গে খেলতে মুখিয়ে আছি। আমি রবি বোপারা, রায়ান টেন ডয়েসকাট এবং আসহার জাইদির সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। পরিবেশটা তাই আমার জানা। ইংল্যান্ডে খেলাটাকে সব সময়ই উপভোগ করি। আশা করছি এসেক্সের হয়ে এ প্রতিযোগিতায় ভালো কিছু করার চেষ্টা করব।’

রবি বোপারা, রায়ান টেন ডয়েসকাট, আসহার জাইদি, মোহাম্মদ আমিরের সঙ্গে তামিমের দলে রয়েছেন ড্যান লরেঞ্চ, সায়সন হার্মার।

এ বিভাগের অন্যান্য সংবাদ