মানহানি মামলায় মির্জা ফখরুলের বিচার শুরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও আওয়ামী লীগকে খুনির দল বলায় মানহানি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এ অভিযোগ গঠনের ফলে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
রোববার ঢাকা মহানগর হাকিম নুর নবী তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করেন। অভিযোগ গঠনের সময় মির্জা ফখরুল আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন।
২০১৪ সালের ২৪ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খুনি, তার দল আওয়ামী লীগ একটি খুনের দল হিসেবে পরিচিত, সারা জাতি ও বিশ্ববাসী তা জানে’ বলে মন্তব্য করেন। ফখরুলের ওই বক্তব্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে সামাজিক ও আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে গত ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানীর আদালতে এ মামলাটি দায়ের করেন আওয়ামী মৎসজীবী লীগের সহ-সভাপতি নূরে আলম সিদ্দিকী।

সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা 