শহীদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বিসিবিতে স্ত্রী ফারজানা
জাতীয় দলের ক্রিকেটার শহীদের বিরুদ্ধে স্ত্রী ফারজানা আকতার নির্যাতনের অভিযোগ করেছেন। আজ রোববার বিসিবি ভবনে অভিযোগ জমা দিতে এসে সাংবাদিকদের কাছে নির্যাতনের কথা বলেন।
ফারজানা অভিযোগ করে বলেন, শহীদের বিয়ের পর থেকে গত দুই বছর ধরে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে। যা নিয়ে কথা বললে নানাভাবে আমার উপর নির্যাতন চালায়।
বিসিবিতে আসার পরও শহীদ ফোন দিয়ে ফারজানাকে বোর্ডে যেতে নিষেধ করেন এবং বোর্ডে গেলে সংসার না করার হুমকিও দেন। এমনকি গত দুই বছর ধরে এক সঙ্গে বসবাসও করছে না তারা দু`জন। পরিবারও তাকে নানাভাবে অসহযোগিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
মূলত বিসিবি সভাপতি বরাবর অভিযোগ দিতেই আজ বিসিবি ভবনে আসেন শহীদের স্ত্রী। সঙ্গে করে নিয়ে আসেছেন দুই সন্তান আরাফ (৩) ও আরহীকে (১১ মাস)।
উল্লেখ্য, ২০১১ সালের ২৪ জুন ফারজানা-শহীদ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে ফারজানা তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের তল্লাতে বসবাস করছিলেন। গত ২৩ জুন ফারজানাকে শ্বশুরবাড়ি থেকে বেড় করে দেয়ার অভিযোগ করা হয়।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 