News Bangla 24 BD | তামিমের ব্যর্থতার দিনে হারল এসেক্স - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

তামিমের ব্যর্থতার দিনে হারল এসেক্স


ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্ট ব্লাস্টে নিজের প্রথম ম্যাচে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে তার ব্যর্থতার দিনে কেন্টের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তামিমের দল এসেক্স।

রোববার টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৬ রান করে তামিমের এসেক্স। জবাবে ১৮ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক কেন্ট।

ব্যাট করতে নেমে শুরুতে সিঙ্গেল এরপর চার বলে কোনো রান পাননি ওপেনার তামিম।। চতুর্থ ওভারে অ্যাডাম মিলনেকে ছক্কা হাঁকিয়ে চাপটা সরিয়ে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু কিউই এ পেসারের পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তামিম।

তামিমের আউটের পর বরুন চোপড়ার ৪৭, রবি বোপারার ৪৫ আর অধিনায়ক রায়ান টেন ডেসকাটের ৩৮ রানের ওপর ভর করে ১৬৬ রানের লড়াকু পুঁজি পেয়েছিল এসেক্স।

বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নেন কেন্টের জিমি নিশাম। মিলনে ২ উইকেট নেন ২৪ রানে।

১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে ড্যানিয়েল বেল-ড্রামন্ডের অপরাজিত ৯০ রানের ওপর ভর করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় কেন্ট। দলটির হয়ে ডেনলি ৩২ এবং নর্থইস্ট ৩৩ রান করেছেন।

কাউন্টিতে আগামী বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে সমারসেটের মুখোমুখি হবে এসেক্স।

এ বিভাগের অন্যান্য সংবাদ