গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় ওয়ার্ড কাউন্সিলর জেলহাজাতে
গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় ওয়ার্ড কাউন্সিলর বাসে অগ্নিসংযোগের মামলায় আত্মসমর্পণ করলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজাতে প্রেরন করেন।
মঙ্গলবার সকালে ্এ আদেশ দেন।
কাউন্সিলররা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ডের তানভীর আহমেদ, ২০নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু, ৫৩ নম্বর ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক। তারা সকলেই বিএনপি সমর্থক কাউন্সিলর।
গাজীপুর আদালতে পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ব্যাপারে জয়দেবপুর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান বিশেষ ক্ষমতা আইনে ওইদিনই মামলা দায়ের করেন। ওই মামলায় সিটি মেয়র এমএ মান্নান ও কয়েকজন কাউন্সিলরসহ ৪০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-৩০জনকে আসামি করা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান তদন্তপূর্বক আরো তিনজন কাউন্সিলরসহ মোট ৫১জনের উল্লেখ করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় চার্জশীটভুক্ত পলাতক আট কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে ওই আদালতে বিচারক ছয় কাউন্সিলরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। অপর দুই আসামি সংরক্ষিত তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিসেস শিরিন চাকলাদার ও ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন। পরে বিকেলে তাদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ 