News Bangla 24 BD | সিঙ্গাপুরে হত্যার অভিযোগে বাংলাদেশি আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী

সিঙ্গাপুরে হত্যার অভিযোগে বাংলাদেশি আটক


সিঙ্গাপুরের এক নাগরিকের ওপর হামলা করে তাকে হত্যার অভিযোগে বাংলাদেশি এক নাগরিককে আটক করেছে সেদেশের পুলিশ।

গত ১০ জুলাই সকালে সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র গেইলাং লরং এলাকা থেকে ৪২ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার দিন সকাল ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে লিম লিইং নামে ওই ব্যক্তির ওপর বাংলাদেশি রানা সোহেল (৩৪) নামে এক ব্যক্তি হামলা করেন বলে অভিযোগ আনা হয়েছে।

দেশটির চ্যানেলনিউজএশিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

রানা সোহেলের বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিন সহযোগীকে নিয়ে তিনি এ হামলা চালান। তারা লিমকে কিল-ঘুঁষি মারেন ও মাথায় সজোরে আঘাত করেন। ফুটপাতে মারধরের শিকার লিমের মৃত্যু হয় সকাল ৮টা ৫ মিনিটের দিকে।

এদিকে, ঘটনার দিনই হত্যার অভিযোগে রানা সোহেলকে আটক করা হয়। পরদিন তার তিন সহযোগীর একজনকে আটক করা হলেও তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি।

আগামী ১৮ জুলাই তাকে মালয়েশিয়ার আদালতে হাজির করা হবে। যদি তিনি অপরাধী প্রমাণিত হন বা স্বেচ্ছায় আক্রমণ করেছেন এমন প্রমাণ মেলে তাহলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ