News Bangla 24 BD | টঙ্গীতে মাদক বন্ধে একযোগে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা - News Bangla 24 BD
News Head

টঙ্গীতে মাদক বন্ধে একযোগে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতা-কর্মীরা


স্টাফ রিপোর্টার : রাজধানীর সন্নিকটে গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদক, ছিনতাই, চাঁদাবাজী, খুন, চুরি, ধর্ষণ, ডাকাতি সহ নানামূখি অপরাধ জগতের অন্যতম ক্রাইমজোন হিসেবে সকলের কাছে পরিচিত নাম সোনাবান বিবি’র শিল্পনগরী টঙ্গী। শিল্পনগরী হওয়ার কারণে টঙ্গীর বিভিন্ন এলাকায় এক সময় মাদক ব্যবসা প্রকাশ্যে বেঁচাকেনা করা হতো। টঙ্গীতে ছোট-বড় প্রায় ২০ থেকে ২২টি বস্তি রয়েছে। এসব বস্তিতে হাত বারালেই এক সময় মাদক পাওয়া যেত। এখন আর মাদকদ্রব্য প্রকাশ্যে বেঁচাকেনা করা হচেছনা, স্থানীয় সংসদ সদস্য,স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও এলাকাবাসিদের সমন্বয়ের কারণে মাদক ব্যবসা আগের চেয়ে অনেকটা নির্মূল করা হচেছ।
বস্তি বাসিরা জানায়, বর্তমানে টঙ্গী বাজার সংলগ্ন সৈয়দ হাজী শাহ মাজার ( হাজী মাজার ) বস্তিতে সাধারণ মানুষ মাদকের কারনে ইতিপূর্বে অতিষ্ঠ হয়ে উঠেছে। দীর্ঘদিন যাবৎ এখানকার বস্তিতে যেভাবে পূর্বে মাদক বাণিজ্য চলছিল তাতে আমাদের ছেলে সন্তানদের নিয়ে বসবাস করা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমরা এই মাদকের বিরুদ্ধে প্রতিকার চাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে মাদক বিরোধী একটি কমিটি গঠন করা হয়েছে। এর পর থেকে টঙ্গী হাজী মাজার বস্তি ও সান্দারপাড় বস্তিতে মাদক ব্যবসা নেই বললেই চলে।
বুধবার সকালে টঙ্গীর হাজী মাজার বস্তি ও সান্দারপাড় বস্তিতে সরজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গীর স্থানীয় হাজী মাজার ইউনিটের আওয়ামী লীগ, যুব লীগ,ছাত্রলীগ,স্বেচছাসেবকলীগ,মহিলালীগ সহ বস্তির সাধারণ বাসিন্দারা হাতে বাঁশি,লাঠি সোটা হাতে নিয়ে মাদক বিরোধী কার্যক্রম অবাধে চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমের গতিবেগে স্থানীয় মাদক ব্যবসায়ীরা সম্প্রীতি গা ঢাকা দিয়েছে। মাদক বিরোধী প্রতিরোধ কমিটির আহবায়ক করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশন ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: গিয়াস উদ্দিন সরকার।
মাদক বিরোধী কার্যক্রমের ব্যাপারে ইউনিট যুবলীগের সাধারণ সম্পাদক মো ঃ আলী হোসেন জানায়, বস্তির মাদকের ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি’র নির্দেশে এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নম্বর ওয়ার্ড স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার,গাজীপুরের এমপি মো: হারুন অর রশীদ ও টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার সহ অনেকে মাদকদ্রব্য নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচেছন।
খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ তালুকদার এর তত্ত্বাবধায়নে গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলমের নেতৃত্বে ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগ, যুব লীগ সহ বস্তির শতাধিক কর্মীরা সম্মিলিত হয়ে এই মাদকের বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
মাদক বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত তিন মহিলাকর্মী বকুলী,কাকলী ও বিউটি জানায়, আমাদের ছেলে সন্তানদের ভবিষ্যতের চিন্তা করে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি,সচেতনমহল,সুশিল সমাজের ব্যক্তিদের নির্দেশে এবং নিঃস্বার্থে ও বিনা পারিশ্রমিকে এলাকাটি যাতে এই মরণ নেশা উচ্ছেদের লক্ষ্যে আমরা সর্বসময় কাজ করে যাচ্ছি। টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদক ব্যবসা যে কোন মূল্যে বন্ধ করতে আমরা কাজ করে যাব।
জানা গেছে, টঙ্গীর হাজী মাজার বস্তি ও সান্দারপাড় বস্তিতে মাদক ব্যবসা বন্ধে যারা রাত দিন নিরলস ভাবে কাজ করে যাচেছন তারা হলেন, গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মো: গিয়াস উদ্দিন সরকার ( আহবায়ক),গাজীপুর সিটি কর্পোরেশন ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম ( সদস্য সচিব), সদস্য মোমেন, মো: আলী ,বিল্লাল হোসেন, স্বপন, বাতেন, বোরহান ,নূর মোহাম্মদ, লেবু মিয়া,আব্বাস উদ্দিন, সহিদ ,দুলাল, নারায়ন, বকুলী বেগম, কাজলী বেগম ,বিউটি আক্তার, আবুল মিয়া, হানিফ মিয়া, কদম মিয়া, খোরশেদ আলম, রাসেল, মনির, শরীফ হোসেন,মাসুদ, কাদির, রহিম ও হানিফ প্রমুখ।
এই মাদক বিরোধী কার্যক্রমের সম্পর্কে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ৫৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহ আলম জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকাটি মাদকের ভয়াবহ রূপ ধারণ করেছিল। এই মাদক থকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে শহীদ আহসান উল্লাহ মাস্টারের সুযোগ্য পুত্র আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি. নির্দেশে ও স্থানীয় জনপ্রতিনিধি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকারের তত্ত্ববধায়নে আমরা ওয়ার্ড ও ইউনিটের আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ, মহিলালীগ সহ বস্তিবাসীরা এক যুগে কাজ করে যাচিছ। অতি অল্প সময়ের মধ্যে আমরা সফলভাবে মাদক বিরোধী কার্যক্রমের মাধ্যমে বস্তিসহ উক্ত ওয়ার্ডটি মাদক নির্মূল হবে বলে আশা ব্যক্ত করেন এই যুবলীগের সাধারণ সম্পাদক মো: শাহআলম।
সম্মিলিত প্রায় শতাধিক ব্যক্তিরা বিভিন্ন শিফটে ভাগ হয়ে তারা এই মাদক বিরোধী কার্যক্রম গত প্রায় ৩ মাস ধরে টঙ্গী হাজী মাজার বস্তি ও সান্দারপাড় বস্তিতে পরিচালনা করে যাচ্ছি। এই মাদকের বিরুদ্ধে পরিচালিত কার্যক্রমের জন্য গঠিত নেতৃত্বদের কার্যক্রমের ভূমিকায় প্রশংসনীয় বলে জানায় স্থানীয় বস্তিবাসীসহ এলাকার সচেতন মহলের ব্যক্তিরা।
মাদকের বিরুদ্ধে টঙ্গী মডেল থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ তালুকদার জানায়, মাদকের বিরুদ্ধে কোন আপোষ নেই, আমরা নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছি। মাদক ব্যবসার সাথে প্রভাবশালী ব্যক্তিরা যদি জড়িত থাকে তাহলে তাদেরকে ও ছাড় দেওয়া যাবে না। প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মাদক বিরোধী সংগঠনের আহবায়ক আলহাজ মো: গিয়াস উদ্দিন সরকার জানান, গত প্রায় ৩ মাস পূর্বে আমরা একটি মাদক বিরোধী কমিটি গঠন করেছি। কমিটির গঠনের পর আমরা সদস্যরা রাত দিন হাজী মাজার বস্তি ও সান্দারপাড় বস্তিতে পাহারা দিয়ে মাদক ব্যবসা নির্মূলে সবাই একত্রিত হয়ে কাজ করে যাচিছ।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ মো: জাহিদ আহসান রাসেল জানান, টঙ্গীতে মাদক ব্যবসা বন্ধে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করে যাচিছ। আগের চেয়ে মাদক ব্যবসা অনেকটা কমে গেছে। আশা করি খুব শীঘ্রই সেটি বন্ধ করা সম্ভব হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ