এমসি কলেজ হোস্টেল অনির্দিষ্ট কালের বন্ধ,তদন্ত কমিটি গঠন
ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ভাঙচুরের ঘটনায় সিলেট এমসি কলেজ হোস্টেল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা ও তদন্ত কমিটি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
হামলা ভাংচুরের ঘটনায় সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, উদ্ধুদ্ধ পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
এ ঘটনায় দোষীদের খুঁজে বের করতে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ 