গাজীপুর প্রধান ডাকঘরের সামনে ময়লা-আবর্জনা
গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে গাজীপুর প্রধান ডাকঘরের সামনে ও প্রধান গেইট সংলগ্ন, সিটি কর্পোরেশন সড়কের প্রবেশমুখে, পিটিআই পরীক্ষণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনার দুর্গন্ধে স্কুল কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা নাক মুখ চেপে হাঁটছেন।
বৃষ্টির সময় আবর্জনার পচা পানি পথচারীদের ভোগান্তি ও দুর্গন্ধের মাত্রা আরও বেড়ে যায়। মাছ, মুরগি পচা নাড়িভুঁড়ি, নষ্ট সবজি, ফলমূলের খোসা ও বাসাবাড়ির সবধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে এখানে।
১৩ জুলাই বৃহস্পতিবার গাজীপুর প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার মোঃ খায়রুল আলম জানান, গাজীপুর প্রধান ডাকঘরের মত একটি ব্যস্ততম সরকারী প্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনার ফেলা হচ্ছে। আর ময়লা-আবর্জনার দুর্গন্ধে ডাকঘরে দৈনন্দিন স্বাভাবিক কাজের মারাত্মক ব্যাঘাত ঘটছে।
তিনি বলেন, হাবিব উল্ল্যাহ স্মরনী (সিটি কর্পোরেশন সড়কের প্রবেশমুখে) প্রধান ডাকঘরের পশ্চিম পাশে দেয়াল সংলগ্ন এবং গেইট বন্ধ করে সিএনজি এবং ব্যাটারী চালিত অটোরিকশা রাখার কারণে দৈনন্দিন ডাক আদান প্রদানে ব্যবহৃত জরুরী ডাক সার্ভিসের গাড়ি প্রবেশ ও বাহির হতে আসুবিধা হচ্ছে। এ বিষয়ে ডাকযোগে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের বরাবরে চিঠি দেওয়া হয়েছে। (পত্র নং-এইচ-১/বিবিধ/১৬-১৭, তাং১২-০৭-১৭ খ্রিঃ)।
হাবিব উল্ল্যাহ স্মরনী (সিটি কর্পোরেশন সড়কের প্রবেশমুখে) চা দোকানদার মাসুম বলেন, ময়লা-আবর্জনা সড়কের পাশে ফেলার কারণে দুর্গন্ধে দোকানে বসে ব্যবসা করতে পারছি না।
এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম বলেন, আশপাশের লোকজনকে ডাকঘরের সামনে ময়লা ফেলতে নিষেধ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 