News Bangla 24 BD | চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার


চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ি থেকে ভারতীয় এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ভারতীয় আরেক শিক্ষার্থীকে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ছাত্র হলেন, ইউএসটিসির এমবিবিএস চতুর্থ বর্ষের আতিফ শেঠ (২৬)। আহত শিক্ষার্থী একই ব্যাচের ছাত্র উইলিয়ামসন সিং (২৫)। দুজনই ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ওসি আলমগীর মাহমুদ জানান, চট্টগ্রাম নগরের আবদুল হামিদ সড়কের একটি বাড়ির ৫ম তলার একটি ফ্ল্যাটে থাকতেন ইউএসটিসির ভারতীয় চার শিক্ষার্থী। ফ্ল্যাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে থাকতেন নিহত আসিফ শেঠ। আরেকটিতে উইসন। আরেকটি কক্ষে নীরাজ গুরু তার স্ত্রী জোৎস্নাকে নিয়ে থাকতেন।

শুক্রবার রাতে ফ্ল্যাটে সবাই একসঙ্গে বসে গল্প করেন ও মদ্যপান করেন। এরপর নীরাজ তার স্ত্রীকে নিয়ে নিজের কক্ষে চলে যান। আসিফ, উইসনের কক্ষে যান। রাত সাড়ে ১২টার দিকে উইসনের কক্ষ অন্ধকার দেখে নীরাজ বারবার ধাক্কা দিতে থাকেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। পরে বিকল্প চাবি দিয়ে দরজা খোলেন। দরজা খুলে নীরাজ দেখতে পান, বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন উইসন। আর মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আসিফ শেঠ।

ওসি আলমগীর আরও জানান, নীরাজ প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উইসন ও আসিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। আসিফের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশ নীরাজ ও তার স্ত্রী জোসনাকে জিজ্ঞাসাবাদ করছে। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ