News Bangla 24 BD | লন্ডনে তারেক রহমানের বাসায় খালেদা জিয়া - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছেছেন। আজ রোববার বাংলাদেশ সময় দুপুর পৌনে একটার দিকে তাকে বহনকারী ফ্লাইটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ লন্ডন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুলেল অভ্যর্থনা জানান।

পরে তারেক রহমান নিজে গাড়ি ড্রাইভ করে মাকে নিয়ে ভাড়া করা বাসায় ফেরেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া বিমানবন্দরে নামার পর ছেলে তারেক রহমানকে জড়িয়ে ধরেন। কুশল বিনিময় শেষে মাকে ব্যক্তিগত গাড়িতে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান।

জানা গেছে, লন্ডনে দিন কয়েকের জন্য ভাড়া করা একটি কটেজে উঠবেন খালেদা জিয়া। কটেজটির বুকিংসহ আনুষঙ্গিক সবকিছু কঠোর গোপনীয়তায় সম্পন্ন করেছেন তারেক রহমান নিজে।

ভিড় ও অনাকাঙ্ক্ষিত উপস্থিতি এড়াতে খালেদা জিয়ার অবস্থানস্থলের গোপনীয়তা রক্ষা করা হচ্ছে। লন্ডনের ওই কটেজে খালেদা জিয়ার সফরসঙ্গীসহ কয়েকজনের থাকার ব্যবস্থা রয়েছে।

এখানে তারেক রহমানের স্ত্রী, মেয়ে, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়ের সঙ্গে সময় কাটাবেন তিনি। পরে উঠবেন তারেক রহমানের কিংস্টনের ভাড়া বাসায়।

২০০৬ সালের পর তৃতীয়বারের মতো যুক্তরাজ্য সফরে শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়েন খালেদা জিয়া। লন্ডনের পথে তিনি দুবাইয়ে যাত্রাবিরতি করেন।

এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইটে স্থানীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে দুবাই বিমানবন্দরের টার্মিনাল-৩ এ অবতরণ করেন খালেদা জিয়া। যাত্রাবিরতির খবর জানতে পেরে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা বিমানবন্দরে জড়ো হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ