সিলেটে দুদক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেট নগরীর বাড়বাড়িস্থ ব্যারাক থেকে দুদক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম এসআই লায়েজ উদ্দিন (৫৩)। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়।
সিলেট কোতোয়ালী থানার ওসি গৌছুল আলম বলেন, রোববার সকালে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় লায়েজের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ সংক্রান্ত একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে।
উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।
নিহত লায়েজ ব্যারাকে পরিবার ছাড়া একাই থাকতেন। তাঁর স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে গাজীপুরেই বাস করেন। খবর পেয়ে লায়েজের লাশ নিতে তাঁর ছেলে গাজীপুর থেকে সিলেটে এসেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ 