মির্জাপুরে ৩ দিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা শুরু
মোঃ নজরুল ইসলাম মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিন ব্যাপি ফলদ ও বৃক্ষ মেলা শুরু হয়েছে।
রোববার বেলা সাড়ে এগারোটায় আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
এ উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। সহকারি কমিশনার (ভূমি) রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মুজাহিদুল ইসলাম মনির, লতিফপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আহসান হাবিব, কৃষক আব্দুর খালেক প্রমুখ।
এর আগে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মেলায় বিভিন্ন ফল, ফুল ও ঔষধি গাছের ২০টি স্টল রয়েছে। এতে বিভিন্ন নার্সারি ও এনজিও অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া প্রতিদিন বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ আরিফুর রহমান জানিয়েছেন।

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ 