শ্রীলঙ্কা সফরে ‘ভিন্ন’ জিম্বাবুয়ে
কেউ হয়তো আশাই করেননি যে শ্রীলঙ্কাকে এভাবে নাকানি-চুবানি দিতে পারে জিম্বাবুয়ে। সবার ধারণা ভুল প্রমাণ করেছেন গ্রায়েম ক্রেমার, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, হ্যামিল্টন মাসাকাদজারা।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লঙ্কানদের ৩-২ ব্যবধানে পরাজিত করেছে জিম্বাবুয়ে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা ক্রিকেটবিশ্বকে। একমাত্র টেস্টেও ভালো অবস্থানে আছে সফরকারীরা। ইতোমধ্যে তারা পেয়ে গেছে ২৬২ রানের লিড।
তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৬২ রান তোলে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা ৯৭ এবং ম্যালকম ওয়ালার অপরাজিত আছেন ৫৭ রানে। আজ যদি আরও ১০০ রান যোগ করতে পারে, তাহলে জয়ের পাল্লা ভারি হবে জিম্বাবুয়ের। এমনটাই মনে করেন ওয়ালার। জানালেন, ওয়ানডে সিরিজ জয়ের জিম্বাবুয়ে এখন মানসিকভাবে অনেক এগিয়ে।
ওয়ালারের ভাষায়, ‘ওয়ানডে সিরিজ জয়ের পর আমাদের ছেলেরা এখন ইতিবাচক খেলাই খেলছে। সেই জয় আমাদের মানসিকভাবে এগিয়ে থাকতে সাহায্য করছে। আমি মনে করি, এখানে আমাদের সামনে দারুণ একটি সুযোগ রয়েছে (টেস্ট জয়)। আর ১০০ রান দরকার! আপনি জানেন না, শেষ পর্যন্ত কী হবে! তবে সেটা সত্যিই লড়াই করার মতো পুঁজি হবে।’

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 