সংখ্যায় সংখ্যায় ফেদেরারের সাফল্য
আর কিছুদিন পরেই ৩৬ বছরে পা দেবেন। তাতে কী? কারও কারও জন্য বয়সটা সত্যিকার অর্থেই একটা সংখ্যা মাত্র! রজার ফেদেরার সেটা প্রমাণ করলেন আরো একবার। সুইস কিংবদন্তি সাত মাসের মধ্যে জিতলেন দুই-দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর কাল জিতলেন উইম্বলডন শিরোপা। নিজেকে নিয়ে গেলেন আরেক উচ্চতায়।
এবার চলুন সংখ্যায় সংখ্যায় ফেদেরারের সাফল্যগুলো দেখে নেওয়া যাক এক নজরে:
১৯- ফেদেরারের গ্র্যান্ড স্লাম শিরোপার সংখ্যা এটি। যেটি পুরুষ বিভাগে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল।
৮- উইম্বলডনের পুরুষ এককে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখন এককভাবে ফেদেরারের। তিনি ছাড়িয়ে গেছেন উইলিয়াম রেনশ ও পিট সাম্প্রাসকে- দুজনই ৭টি করে।
১৫- বছরের হিসাবে ফেদেরারের প্রথম ও সর্বশেষ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের মধ্যে ব্যবধান। তার চেয়ে কেবল কেন রোজওয়ালের প্রথম ও শেষ গ্র্যান্ড শিরোপা জয়ের মধ্যে ব্যবধান ছিল বেশি (২০ বছর)।
৫- ফেদেরারের অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা। এখানে ফেদেরারের চেয়ে বেশি শিরোপা আছে কেবল নোভাক জোকোভিচ ও রয় এমারসনের- দুজনেরই ৬টি করে। ফেদেরারের ইউএস ওপেন শিরোপাও ৫টি, ৫টিই জিতেছেন টানা পাঁচ টুর্নামেন্টে। যেটি আমেরিকার বাইরের কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।
৩৫- উন্মুক্ত যুগে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে উইম্বলডন শিরোপা জিতলেন ফেদেরার। আগের রেকর্ড ছিল আর্থার অ্যাশের, ১৯৭৫ সালে অ্যাশ জিতেছিলেন ৩১ বছর বয়সে।
২৯- ফেদেরারের গ্র্যান্ড স্লাম ফাইনালের সংখ্যা। এটিও একটা রেকর্ড।
৩- ফেদেরার এক পঞ্জিকাবর্ষে ৪টা গ্র্যান্ড স্লাম ফাইনালেই খেলেছেন তিনবার (২০০৬, ২০০৭, ২০০৯)। ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে তিনি টানা ১০টি ফাইনাল খেলেছেন।

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 