সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। আহতদের আল খারজ খালেদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ১২টার দিকে রিয়াদের আল খারজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ রাকিব খান (৪৫)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের নোয়াগাও গ্রামে। আহত দু’জনের মধ্যে মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি সিলেটে এবং নুর আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।
ঘটনাস্থল থেকে মোহাম্মদ মুন্না নামে একজন প্রত্যক্ষদর্শী জাগো নিউজকে জানান, আল খারিজ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর রিয়াদে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 