News Bangla 24 BD | বাংলাদেশে আসছেন জন্টি রোডস! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বর্তমানে বাংলাদেশের ফিল্ডিং অবস্থা অনেক খারাপ। নিউজিল্যান্ড সফরে ১৮টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশী ফিল্ডাররা। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে এহেন সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছে ক্রিকেট কর্তারা। তাই টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পাশাপাশি ব্যাটিং কোচ, বোলিং কোচ; সবই আছে বাংলাদেশের। এবার ফিল্ডিংয়ের জন্যও আলাদাভাবে একজন পরামর্শক নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেটাও যেনতেন কেউ নন, মাশরাফি-সাকিব-তামিমদের ফিল্ডিংয়ে আরো তুখোড় করে তোলার জন্য বাংলাদেশে আসতে পারেন কিংবদন্তি জন্টি রোডস।

তবে বোলিং কোচ কোর্টনি ওয়ালসের মতো দীর্ঘমেয়াদে বাংলাদেশে আসতে পারবেন না দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। সে বিষয়টি মাথায় রেখে অল্প সময়ের জন্য ফিল্ডিং পরামর্শক হিসেবে রোডসকে বাংলাদেশে নিয়ে আসতে চায় বিসিবি। সম্প্রতি এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার একটি ক্রীড়াবিষয়ক ম্যাগাজিন স্পোর্টস২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির পরিচালক আকরাম খান বলেছেন, ‘জন্টি খুবই ব্যস্ত মানুষ। তিনি আমাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। আমরা তাঁর সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। তিনি যদি আগ্রহী হন, তাহলে হয়তো ছোট মেয়াদে বাংলাদেশে আসতে পারেন।’

দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার এখন কাজ করছেন আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসের ফিল্ডিং কোচ হিসেবে। বাংলাদেশে আসলে শুধু জাতীয় দলের ক্রিকেটাররাই না, জন্টি রোডসের কাছ থেকে ফিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ সব ব্যাপার বুঝে নিতে পারবেন ‘এ’ দল, হাই পারফরম্যান্স গ্রুপের ক্রিকেটাররাও।

এ বিভাগের অন্যান্য সংবাদ