ব্রিটেনে অভিনেতা অক্ষয়-অনুপম খের ধন্যবাদ দিলেন সিলেটি জাইমকে
চলতি বছরে বলিউডের অন্যতম আলোচিত ছবি অক্ষয় কুমার-ভূমি পেদেনকার অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’। ব্যতিক্রমী নাম ও বিষয়বস্তুর জন্য আলোচনা সমালোচনার তুঙ্গে ছবিটি। বর্তমানে এর প্রচারে ব্যস্ত সময় পার করছেন কলাকুশলীরা।
গত ২০ জুলাই ব্রিটেনে একটি সংবাদ সম্মেলনে অংশ নেন অক্ষয়-ভূমি। সঙ্গে ছিলেন ছবিটির আরেক গুরুত্বপূর্ণ অভিনেতা অনুপম খের। সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ খুঁদে সাংবাদিক জাইম রাকিব।
সম্মেলনে সরাসরি মঞ্চে উঠে যান জাইম। অক্ষয়ের একেবারে সামনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করেন। অক্ষয় খুশি মনেই দিয়েছেন সেই জবাব। জাইমে রীতিমতো তিনি মুগ্ধ। তার সঙ্গে একটি ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সঙ্গে লিখেছেন, এই তরুণ সাংবাদিককে অনেক অনেক ধন্যবাদ। স্যানিটেশন বিষয়ে সচেতনতা ছড়াতে তুমি যে আমাদের কত বড় সাহায্য করেছে তা তুমি কল্পনাও করতে পারবে না।’
জাইম রাকিব মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের শ্হাবন্দর এলাকার ইউকে থেকে প্রকাশিত একটি অনলাইন পোর্টালের সম্পাদক রাকিব এইচ রুহেল এর ছেলে।
অক্ষয়ের আপলোড করা সেই ভিডিও ৮০ হাজার বার দেখা হয়ে গেছে। জাইম রাকিবের সাহসিকতায় মুগ্ধ হন অনুপম খেরও। পরে অক্ষয়-ভূমিকে নিয়ে খুঁদে সাংবাদিক জাইমের সঙ্গে ছবিও তুলেছেন তিনি।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 