News Bangla 24 BD | নিষেধাজ্ঞা শেষে ফিরছেন রাবাদা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

এক টেস্টে নিষিদ্ধ থাকার পর আবারও ফিরছেন দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার কাগিসো রাবাদা। ইংল্যান্ডের বিপক্ষে ওভালে তৃতীয় টেস্টে বল হাতে মাঠে দেখা যাবে প্রতিভাবান এ তারকাকে।

মাঠে অপেশাদার আচরণের জন্য ইংল্যান্ডের বিপক্ষে নটিংহাম টেস্টে খেলতে পারেননি রাবাদা। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। লর্ডসে ইংলিশ দলের বেন স্টোকসকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য করেছিলেন ২২ বছর বয়সি রাবাদা।

এক ম্যাচের নিষেধাজ্ঞা শেষে রাবাদার ফেরার কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলের বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। রাবাদার ফেরা নিয়ে তিনি জানান, ‘সাধারনত উত্তেজিত হলেই রাবাদা এমনটা করে থাকেন। রাবাদাকে ফিরে পাওয়া আমাদের জন্য বড় উপহার।সে বেশ শক্তিশালী একজন তরুন বোলার। সন্দেহ নেই সে আবারও দুর্দান্তভাবে শুরু করবে।’

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্টের দুটিতে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দক্ষিণ আফ্রিকা। আগামী বৃহস্পতিবার ওভালে তৃতীয় টেস্টে ইংলিশদের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ