News Bangla 24 BD | চট্টগ্রামে অনুশীলন, প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে অনুশীলন, প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ


অস্ট্রেলিয়া সিরিজ ও দক্ষিণ আফ্রিকা সফরের ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল।

হোম কন্ডিশনের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতেই মিরপুরে দীর্ঘদিন ধরেই ক্যাম্প করছে জাতীয় দল। এবার চট্টগ্রামেও ক্যাম্প করতে যাচ্ছে টাইগাররা। আগামী ৪ আগস্ট থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ। ১২ আগস্ট ঢাকায় ফিরে আসবে তারা।

অনুশীলনের পাশাপাশি জাতীয় দল ৯ থেকে ১১ আগস্ট তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। জাতীয় দল দুই ভাগে বিভক্ত হয়ে দুটি দল গঠন করবে। এছাড়া এইচপির বাছাইকৃত ক্রিকেটারদের ম্যাচের জন্য চট্টগ্রামে নেওয়া হবে।

এবারই যে প্রথম ঢাকার বাইরে ক্যাম্প করছে এমনটা নয়। বিশেষ প্রয়োজনে ঢাকার বাইরে ক্যাম্প করে ক্রিকেটারদের সেরা প্রস্তুতির সুযোগ তৈরি করে দেয় বিসিবি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুলনায় ৩৩ ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প করিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান চট্টগ্রামের ক্যাম্প নিয়ে বলেছেন.‘অস্ট্রেলিয়ার সাথে চট্টগ্রামে একটা টেস্ট আমরা খেলব। হোম এডভান্টেজ আমাদের নিতেই হবে। বিষয়টি মাথায় রেখে আমরা চট্টগ্রামে ক্যাম্প করছি।’

এদিকে ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ান কোচ মার্ক ও’ নীল। দুজনই আজ বিসিবিতে গিয়েছেন ব্যক্তিগত কাজে। জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন মার্ক ও’ নীল। বিসিবি আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও ও’ নীল স্বল্প মেয়াদে কাজ করবে জাতীয় দল ও এইচপির সঙ্গে। নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ও’নীল আনুষ্ঠানিকতা সারতেই ঢাকায় এসেছেন। শোনা যাচ্ছে, এক-দুই দিনের মধ্যেই কাজ শুরু করবেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ