News Bangla 24 BD | বান্ধবীর সঙ্গে রোনালদোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বান্ধবীর সঙ্গে রোনালদোর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল


মাত্র কিছুদিন আগের যমজ সন্তানের বাবা হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যেই অবশ্য খবর শোনা যাচ্ছে, তাঁর বান্ধবী জর্জিয়ানা রদ্রিগেজ নাকি আবার অন্তঃসত্ত্বা হয়েছেন। অবশ্য এরই মধ্যে রোনালদো তা স্বীকারও করেছেন। সম্প্রতি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বন্ধবীর সঙ্গে সময় কাটানো কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল হলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়।

সম্প্রতি স্পেনের বার্সেলোনায় একটি প্রমোদতরীতে জর্জিয়ানার সঙ্গে সময় কাটান রোনালদো। দুজনে ঘনিষ্ঠভাবেই সানবাথ নিচ্ছিলেন। এসব ছবি ভাইরাল হয়ে গেলে আবার আলোচনায় আসেন এই পর্তুগিজ তারকা।
এর আগে গত ৮ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছিল রোনালদোর যমজ সন্তান। দুই সন্তানকে কোলে নিয়ে ইনস্টাগ্রামে তিনি ছবিটি পোস্ট করে সেখানে লিখেছিলেন, ‘নিজের জীবনের নতুন দুই প্রেমকে কোলে নিয়ে খুব আনন্দ হচ্ছে।’ এই দুই সন্তানের একজন ছেলে, অন্যজন মেয়ে। আর রোনালদোর প্রথম সন্তান ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন সাত।

গত বছর জুনে মাদ্রিদে একদিন শপিং করতে গিয়েই রোনালদোর সঙ্গে দেখা হয় জর্জিয়ানার । প্রথম দেখাতেই দুজনের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। এর পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় দুজনকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ