News Bangla 24 BD | চলতি বছর মক্কায় পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

চলতি বছর মক্কায় পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু


আসন্ন পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে মোট পাঁচজন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদের সকলেই মক্কা আল-মোকাররমায় মারা যান। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৬ আগস্ট (রোববার) মো. বাদশা হোসেন নামে এক বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএম- ০৮৬৫৯০৯ ও পিলগ্রিম নম্বর- ০০৮৫১১৮।

এর আগে ৫ আগস্ট মক্কা আল-মোকাররমায় মো. জাহাঙ্গীর কামাল (৬৬) ইন্তেকাল করেন। নাটোর জেলার এই বাসিন্দার পাসপোর্ট নম্বর- বি কে-০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইড-০৭১৯০৮১।

গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। তার পাসপোর্ট নম্বর বিএন-০৬০৭০২৬। পিলগ্রিম আইডি- ০৫৯৮১৫৯।

১ আগস্ট মারা যান বরিশাল জেলার মুলাদী থানার মো. ফরিদ উদ্দীন (৬১)। তার পাসপোর্ট নম্বর- বিএম- ০৯৫৩৫৫৫, পিলগ্রিম নম্বর ০১৫২২১১।

এর আগে ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর- বি এম-০৯২৩২৫৩ ও পিলগ্রিম নম্বর-০০৩৬২১৭।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ