News Bangla 24 BD | মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার চার শতাধিক - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার চার শতাধিক


মালয়েশিয়ার কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী এক অভিযানে চারশোর বেশি মানুষকে গ্রেপ্তার করেছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক।

রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে। এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

সোমবারের ওই অভিযানে দেখা গেছে বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করেছে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে। পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যক্তি নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহনকারী কোনো ব্যক্তি বা সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হতে পারে এমন মানুষদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।

পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিটের কর্মকর্তা আইয়ুব খান মাইদিন পিচায়কে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, ‘বিদেশী কোনো সন্দেহভাজন ব্যক্তির সন্ত্রাসবাদী সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে কিনা, বিশেষ করে সিরিয়ায় সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে কেই যুক্ত কিনা -তা আমরা খতিয়ে দেখবো এবং কিছু প্রমাণ হলে সে অনুযায়ী ব্যবস্থাও নেব।’ সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ