সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ৩০
সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী রাকায় গত ২৪ ঘন্টায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের অবস্থান লক্ষ্য করে চালানো মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছে।
সোমবার ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিমান হামলায় নিহতদের মধ্যে নয় নারী ও ১৪ শিশু রয়েছে। মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের একের পর এক চালানো এটি সর্বশেষ হামলা। মার্কিন জোট সম্প্রতি আইএস জিহাদিদের প্রধান ঘাঁটি রাকায় তাদের অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এতে চলতি সপ্তাহে বেশ কিছু বেসামরিক লোক নিহত হয়েছে।
স্থানীয় শাম এফএম রেডিও জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এই হামলাগুলোতে সাদা রঙের ফসফরাস ব্যবহার করেছে।
যুক্তরাষ্ট্র রাকা নগরী থেকে আইএসকে হটাতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)কে ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় এসডিএফ দুই মাস যুদ্ধ চালিয়ে নগরীটির ৫৫ শতাংশ দখল করতে পেরেছে। খবর সিনহুয়া

সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা 