লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চোখে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে অবস্থানরত তার একান্ত সচিব এ বি এম সাত্তারের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় মনফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখের অপারেশন হয়। তার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।
আব্দুস সাত্তারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।’ অপারেশন শেষে খালেদা জিয়া ভাল আছেন বলেও জানিয়েছেন তিনি।

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করল জর্ডান
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় 