News Bangla 24 BD | মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪১ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা

মিসরের উত্তরাঞ্চলের উপকূলীয় শহর আলেক্সান্দ্রিয়ায় যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১২০ জন। মিসরের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বিবিসি।

মিশরে এ ধরনের দুর্ঘটনা বিরল হলেও একেবারে ঘটে না এমন নয়।

এ দুর্ঘটনার জন্য দেশটির পরিবহনমন্ত্রী হিশাম আরাফাত মনুষ্যসৃষ্ট কারণকেই দুষছেন।

ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একইসঙ্গে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেয়ার কথাও বলা হয়েছে সরকারের পক্ষ থেকে।

মিসরের পরিবহন ব্যবস্থার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ এ দুর্ঘটনার পর আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

এরআগে ২০১৩ সালে একটি ট্রেন ও মিনিবাসের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছিলেন।

২০০২ সালে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে মিসরে। ওই সময় একটি ট্রেনে আগুন লেগে ৩৭০ জনের বেশি নিহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ