পান্থপথে নিহত জঙ্গির শরীরে ইলেকট্রনিক্স ডিভাইস
রাজধানীর পান্থপথে আত্মঘাতী বিস্ফোরণে নিহত জঙ্গি সাইফুল ইসলামের শরীর থেকে প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।
বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ময়নাতদন্তের সময় এই ইলেকট্রনিক্স ডিভাইসটি উদ্ধার করেন ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।
ময়নাতদন্ত শেষে ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বোমা বিস্ফোরণে জঙ্গি সাইফুলের মৃত্যু হয়েছে। তার এক চোখ ক্ষতবিক্ষত হয়েছে। শরীর বিভিন্ন স্থান থেকে বোমার স্প্রিন্টার আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। তার কোমরের উপরের অংশে একটি প্লাস্টিকের তৈরি ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে।
উল্লেখ্য. মঙ্গলবার বঙ্গবন্ধুর বাড়ির পাশে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতি বিস্ফারণে জঙ্গি সাইফুল ইসলাম নিহত হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নজরুল বর্ষ উদ্যাপন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!
‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর 