News Bangla 24 BD | নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব এখন রিং আইডি লাইভে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব এখন রিং আইডি লাইভে


তারকাদের সরব উপস্থিতিতে জমে উঠেছে রিং আইডি লাইভ। তারকা ক্রিকেটার তাসকিন, তামিম, মুশফিক, মাশরাফির পর এবার রিং আইডি লাইভে আসছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় রিং আইডি লাইভে ভক্তদের সঙ্গে সরাসরি ভিডিও কলের মাধ্যমে আড্ডা দেবেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকা।

সাকিব নিজেই এক ভিডিও বার্তায় তার রিং আইডি লাইভে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ”হাই ভিউয়ার, আমি আপনাদের সাকিব আল হাসান, অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম আমার ফ্যানদের সাথে একটা জম্পেশ আড্ডা দেব। আর তাই আমি আসছি রিং আইডি লাইভে। যেখানে আমি আমার ফ্যানদের সাথে জমিয়ে আড্ডা দেব। আর করব লাইভ ভিডিও কল। সো ঝটপট রিং আইডি ডাউনলোড করে ফেলুন। গুগল প্লে অর অ্যাপ স্টোর থেকে। আর আমাকে ফলো করুন, ২০২০ ৭৫৭৫ এ। ওয়েট টু সি উই অল, অ্যাট রিং আইডি। দেখা হচ্ছে রিং আইডি লাইভে।”

রিং আইডি লাইভে সাকিবের সঙ্গে লাইভ চ্যাট করতে পারবেন দর্শকরা। সাকিবও তার অগনিত ভক্তদের সকল প্রশ্নের জবাব দেবেন। আর বিশ্বসেরা অলরাউন্ডারের কাঙ্খিত সেই ভিডিও কল পাওয়ার দুর্লভ সুযোগতো থাকছেই।

সেলিব্রেটি ক্রিকেটারদের মধ্যে সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন সাকিব। আন্তর্জাতিক অঙ্গণেও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান সবার শীর্ষে অবস্থান করছেন। ২০০৬ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৭৭টি ওয়ানডে খেলেছেন, করেছেন ৪৯৮৩ রান। রয়েছে ৭টি শতক আর ৩৪টি অর্ধশতক। বল হাতে নিয়েছেন ২২৪ উইকেট।

এছাড়া সাদা পোশাকে ৪৯ টেস্টে ৩৪৭৯ রানের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ১৭৬ উইকেট। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটেও বেশ দাপুটে এই অলরাউন্ডার। ৫৯ টি-টোয়েন্টি খেলে করেছেন ১২০৮ রান আর উইকেট সংখ্যা ৭০টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ