News Bangla 24 BD | স্বাধীনতার শুভেচ্ছা: আফ্রিদিকে বাহবা, ঋষিকে ধিক্কার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার শুভেচ্ছা: আফ্রিদিকে বাহবা, ঋষিকে ধিক্কার


ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রশংসায় ভাসছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। অন্যদিকে পাকিস্তানকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশ ছাড়ার হুমকি শুনতে হচ্ছে বলিউড অভিনেতা ঋষি কাপুরকে।

১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে ঋষি কাপুর একটি টুইট করেছিলেন, ‘পাকিস্তানের সব বন্ধুকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শান্তি, ভ্রাতৃত্ব এবং ভালোবাসাই সব সময় প্রাধান্য পাক। ব্যস, এতেই শুরু হলো ঋষি কাপুরের মুণ্ডুপাত। চটে গিয়ে তাকে ভারত ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন ভারতীয়রা।

পাকিস্তানের স্বাধীনতা দিবসে কেন একজন ভারতীয় শুভেচ্ছা জানাবে, এটাই তাদের প্রশ্ন। অনেকে তো তাকে ভারত ছেড়ে চলে যেতেও বললেন। টুইটারে একের পর এক মন্তব্যের তিরে বিদ্ধ হয়েছেন এ অভিনেতা।

তবে এর পরের দিনই পাল্টে গেল সব। ১৫ আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে শহীদ আফ্রিদি শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। প্রতিবেশী তো পাল্টানো সম্ভব নয়। আসুন শান্তি, সহনশীলতা ও ভালোবাসার জন্য কাজ করি। মানবিকতা এগিয়ে থাকুক। আশা টিকে থাকুক।

আফ্রিদির এমন বার্তা পেয়ে খুশিতে আত্মহারা ভারতীয়রা, যারা কি না ঋষির শুভেচ্ছা জানানো মেনে নিতে পারেননি।

এতেই প্রশ্নটা উঠেছে। এটা তো দ্বিমুখী নীতি। পাকিস্তানকে শুভেচ্ছা জানানো যাবে না, কিন্তু পাকিস্তানের কেউ শুভেচ্ছা জানালে ভালোবেসে বুকে টেনে নেওয়া যাবে!

এ বিভাগের অন্যান্য সংবাদ