কমলগঞ্জে আত্মহত্যা ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত ও এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহাবউদ্দীন ফকির জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্টেশনের কাছে রুবেল মিয়ার (২২) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ঘটনাটি পুলিশকে জানায়। বুধবার রাতের কোন এক সময় সে ট্রেনে কাটা পড়ে থাকতে পারে বলে ধারণা করেন তিনি। রুবেল কমলগঞ্জ পৌরসভার কুমড়া কাপন এলাকার মাহমুদ মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর এ তথ্য নিশ্চিত করে বলেন, দেহ থেকে একটি হাত ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বজনদের ধারণা রুবেলকে পরিকল্পিতভাবে হত্যার পর রেললাইনের তার লাশ রেখে গেছে হত্যাকারীরা।
নিহত রুবেল মিয়া আবার একই সাথে কমলগঞ্জের ভানুগাছ বাজার এলাকায় গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণকারী এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে সকালে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনা এলাকায় গলায় ফাঁস লাগোনো অবস্থায় আরসোনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার হালিম মিয়ার স্ত্রী।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 