News Bangla 24 BD | ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ


টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলকে (২৫) গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগের কর্মীরা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বলেন, শুক্রবার রাতে তানভীরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইল সদর থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বলেন, ১১ আগস্ট শহরের থানাপাড়া এলাকায় ছাত্রলীগের এক কর্মীকে কোপানোর মামলায় তানভীরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে আটটার দিকে তানভীরুল ইসলাম টাঙ্গাইল সদর থানায় একটি কাজে গেলে পুলিশ তাঁকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, তানভীরুল ইসলামকে গ্রেফতারের খবর পেয়ে তাঁর অনুসারী ছাত্রলীগের কর্মীসহ তিন শতাধিক নেতা-কর্মী টাঙ্গাইল সদর থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার প্রস্তুতি নেয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরে যেতে বলেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা নিরালার মোড়ে গিয়ে বিক্ষোভ শুরু করে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান ও শাজাহান আনসারি, পরিবেশবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক, জেলা যুবলীগের সহসভাপতি খান আহমেদ শুভ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুল ইসলাম খান এ ঘটনার পর থানায় পুলিশের সঙ্গে কথা বলতে যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ