স্পেনে সন্ত্রাসী হামলার ঘটনায় শেখ হাসিনার গভীর শোক ও নিন্দা
স্পেনের বার্সেলোনাসহ অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের প্রেসিডেন্ট মারিয়ানো রাহোয়ে ব্রে’র কাছে পাঠানো এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। একইসঙ্গে মর্মান্তিক এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় বলা হয়েছে— হামলায় নিহত অনেক নিরীহ মানুষ ও বিপুলসংখ্যক আহত ব্যক্তির পরিবারের প্রতি সমব্যথী শেখ হাসিনা। তিনি বলেছেন, বার্সেলোনাসহ স্পেনের অন্যান্য শহরে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি গভীর শোকাহত ও মর্মাহত।
স্পেনের প্রেসিডেন্টের কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এ ধরনের বর্বরতার তীব্র নিন্দা জানায়। স্পেন সরকার ও দেশটির জনগণের প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। যে দেশেরই আর যে ধর্মেরই হোক না কেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী। কোনও দেশেই তাদের স্থান নেই। বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে লড়তে একসঙ্গে আছি আমরা।
শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছি। সন্ত্রাসী হামলায় যারা স্বজন হারিয়েছেন সেই ক্ষতিগ্রস্তদের জন্য আমরা সমব্যথী।
স্পেনের বার্সেলোনায় বৃহস্পতিবার (১৭ আগস্ট) সাদা রঙের একটি ভ্যান পর্যটন শহর বার্সেলোনার লা রাম্বলা সড়কে ভিড়ের মধ্যে উঠিয়ে দিলে অন্তত ১৪ জন নিহত হন। এ ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বার্সেলোনার এই ঘটনায় কোনও বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২
টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন
গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু 