News Bangla 24 BD | হাথুরুর ‘নির্দেশে’ কোপে পড়ছেন মুমিনুল-রিয়াদ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হাথুরুর ‘নির্দেশে’ কোপে পড়ছেন মুমিনুল-রিয়াদ


বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাতুরুসিংহের কিছু স্বৈরাচারী মনোভাব আর সীমাহীন কঠোরতার জন্য ড্রেসিং রুমে তিনি সাদ্দাম হোসেন (সাবেক ইরাকি প্রেসিডেন্ট) নামে পরিচিত। হাতুরুর ব্যক্তিত্ব সম্পর্কে বিশ্বস্ত সূত্র থেকে এমন তথ্যই মিলল।

খেলোয়াড় বাছাই থেকে শুরু করে একাদশ নির্বাচন হয় তার ইশারায়। বিসিবিতে এটা মোটামুটি ‘ওপেন সিক্রেট’।

এবার হাথুরুর ‘হাতুড়ির নিচে’ পড়ছেন মুমিনুল-রিয়াদ। আজ দুপুর ২টায় হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে চূড়ান্ত স্কোয়াড জানাবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। কাকে রেখে কাকে বাদ দিবেন নির্বাচকরা? এরইমধ্যে স্কোয়াড নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন। বাতাসে ভাসছে বিবেচনায় নেই মুমিনুল ও মাহমুদুল্লাহ।

পেছনে কলকাঠি নাড়ছেন প্রধান কোচ। তার অপছন্দের বলি হতে পারেন মুমিনুল এবং মাহমুদউল্লাহ। গত বছর এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বলেছিলেন, ‘মুমিনুলের মত প্রতিভাকে শেষ করে দিচ্ছেন কোচ হাতুরুসিংহে।’

তবে কী সেটাই হতে চলেছে। দুর্জয়ের সঙ্গে একমত ক্রিকেট বোদ্ধারাও। তাদের অভিমত, মুমিনুলের প্রতি অবিচার করছেন কোচ। একটা সময় টেস্ট ও ওয়ানডে, দুই ফরম্যাটের দলে ছিলেন মুমিনুল।

কিন্তু রানে থাকার পরও তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেয়া হয়। যার প্রভাব পড়ে মুমিুনলের ব্যাটিংয়ে। কেন জানি আগের মত ঝাঁঝ হারিয়ে ফেলছেন তিনি। অবশ্য ঘরোয়া ক্রিকেটে অনেক ইনিংস খেলেও ওয়ানডে দলে ফেরা হয়নি মুমিনুলের। এবার টেস্ট থেকে ছিটকে পড়লে মুমিনুলের ক্যারিয়ার কোথায় গিয়ে ঠেকবে সেটাই দেখার বিষয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ