News Bangla 24 BD | বার্সায় আমার বন্ধুরা আছে: নেইমার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

‘সাবেক সতীর্থদের অসুখী দেখে আমার খারাপ লাগে। কারণ বার্সায় আমার বন্ধুরা আছে। আশা করি, ব্যাপারগুলো বার্সেলোনার জন্য আরও ভালো হবে। তারা যেমন ছিল তেমন দল হিসেবে ফিরবে। এমন একটি দল হয়ে উঠবে যারা অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।’ অভিমত নেইমারের।

বার্সেলোনার পরিচালকদের তীব্র সমালোচনা করেছেন পিএসজি তারকা নেইমার। ‘বার্সেলোনা বোর্ডকে কিছু বলার নেই আমার। আমি ওখানে চার বছর কাটিয়েছি, খুব সুখে ছিলাম। আনন্দে শুরু করেছিলাম, চার বছর আনন্দের সঙ্গে কাটিয়েছি এবং আনন্দের সঙ্গে ছেড়েছি। কিন্তু আমি তাদের (পরিচালকদের) প্রতি খুশি নই। আমার মতে, বার্সেলোনার দায়িত্বে তাদের থাকা উচিত নয়।’

গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। এদিকে বার্সায় ১১ নম্বর জার্সি পরলেও পিএসজিতে ১০ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে নেইমারকে।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।

বার্সায় আসার পর নেইমার গোল করেছেন একশর বেশি। গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করেন তিনি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ