News Bangla 24 BD | আবার নাম্বার ওয়ান নাদাল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

আবারও বিশ্বের এক নাম্বার টেনিস তারকা হলেন রাফায়েল নাদাল।

আজ প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ে তালিকায় শীর্ষে উঠে এলেন স্পেনের এই সুপারস্টার।

দ্বিতীয় স্থানে রয়েছেন অ্যান্ডি মারে, তৃতীয় স্থানে রজার ফেদেরার, চতুর্থ স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কা এবং পঞ্চম স্থানে নোভাক জকোভিচ। মন্ট্রিল এবং সিনসিনাটি টুর্নামেন্ট থেকে কোমরের চোটের জন্য মারে নাম তুলে নেওয়ার পর থেকেই নাদালের এক নম্বর হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা।

সম্প্রতি সিনসিনাটি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে নিক কিরগিয়সের কাছে হারলেও নাদালের একনম্বর হওয়া আটকায়নি। ২০০৮ সালে ফরাসি ওপেন এবং উইম্বলডন জিতে প্রথমবার বিশ্বের একনম্বর হয়েছিলেন ২২ বছরের নাদাল। ২০০৯ সালে এক নম্বর আসন ছাড়তে হয় নাদালকে। ২০১০ সালে ফরাসি ওপেন, উইম্বলডন এবং ইউ এস ওপেন জিতে ফের এক নম্বর জায়গাটা দখলে নিয়েছিলেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ