বুধবার চাঁদ দেখা গেলে ২ সেপ্টেম্বর ঈদুল আজহা
আগামী ২৩ আগস্ট বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে আগামী ২ সেপ্টেম্বর ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাদ মাগরিব বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনেও ওইদিন চাঁদ দেখা কমিটির বৈঠকে বসবে। তবে আরবি চলতি মাসের হিসাব করে আগেই বলা হয়েছিল, ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
টঙ্গীতে কবি আল মুজাহিদী স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম
সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর
গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ 