News Bangla 24 BD | সিপিএলে গেইল ঝড় শুরু - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ আড়াই বছর পর জাতীয় দলে ফেরার সুখবর পেয়েই জ্বলে উঠলো ক্রিস গেইলের ব্যাট। তাকে সঙ্গ দিলেন লুইসও। আর এই দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে জ্যামাইকা তালাওয়াসকে ৩৭ রানে হারিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লে-অফ নিশ্চিত করেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই ঝড়ের আভাস দেন গেইল। ব্যক্তিগত ১৫ রানে জীবন পেয়ে আর জ্বলে ওঠে তার ব্যাট। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪টি করে চার ও ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। আরেক ওপেনার লুইস ৩৯ বলে ৫ চার ও ৬ ছক্কায় করেব ৬৯ রান।

এ ছাড়া কার্লোস ব্রাফেটের ১৩ বলে ২৬ ও মোহাম্মদ নবীর ১২ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৮ রান তোলে প্যাট্রিয়টস।সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দেওয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান করে জ্যামাইকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ