বার্সাকে বিপাকে ফেলে মেসি কি যাবেন সিটিতে?
বার্সেলোনা ছেড়েছেন নেইমার। এবার মনে হয় লিওনেল মেসিও বার্সা ছেড়ে দেবেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গেল কয়েকদিন ধরে মেসির বার্সেলোনা ছাড়ার খবর দিয়েই আসছে।
মেসিকে পেতে নাকি কোমর বেঁধে নেমেছে ম্যানচেস্টার সিটি। মিররের প্রতিবেদন বলছে, ‘অনেক দিন থেকেই সিটি মেসির পিছু লেগে আছে। তারা ২৭৫ মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ দিয়ে মেসিকে দলে ভেড়াতে চায়।
ব্রিটিশ গণমাধ্যমটি নু ক্যাম্পের এক সূত্রের উদ্ধৃতিও প্রকাশ করেছে, ‘মেসি সত্যিই ক্লাব ছাড়ার কথা ভাবছেন। সে ছাড়তে প্রস্তুত। তবে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে।’
আগামী মৌসুমে বার্সেলোনায় মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। গত মাসে কাতালান ক্লাবটি জানিয়েছিল, ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে রাজি আছেন মেসি। শুক্রবার বার্সার সহসভাপতি জর্দি মেস্ত্রে জানিয়েছেন, আর্জেন্টাইন স্ট্রাইকার এখনো বার্সার নতুন চুক্তিপত্রে সই করেননি।
এমন গরম খবরের মাঝে ভেতরের খবর দিল স্কটিশ গণমাধ্যম ‘ডেইলি রেকর্ড’। তারা জানিয়েছে, মেসিকে কিনতে তার প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন সিটির কর্মকর্তারা। গত সপ্তাহে বার্সেলোনার এক রেস্টুরেন্টে দুই পক্ষের একটি বৈঠকও নাকি হয়েছে।
সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গেও মেসির সম্পর্কটা দারুণ। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত বার্সায় কোচিং করান গার্দিওলা।
তবে ব্রিটিশ গণমাধ্যমগুলোর ধারণা, বার্সা কর্মকর্তাদের ওপর নাখোশ হয়েই ইতিহাদে উড়ে যাবেন লিও। তবে বার্সাকে বিপাকে পেলে মেসি কি যাবেন সিটিতে?

জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
মিসরের ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী 