News Bangla 24 BD | ফেনীতে দেড় লাখ ইয়াবাসহ বাসচালক আটক - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

ফেনীতে দেড় লাখ ইয়াবাসহ বাসচালক আটক


ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় আজ মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস থেকে দেড় লাখ পিস ইয়াবাসহ আতিকউল্লাহ নামে এক বাসচালককে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৭ ফেনীর অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী সেন্টমার্টিন পরিবহনে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এ সময় দেড় লাখ পিস ইয়াবা বহনের দায়ে মো. আতিক উল্লাহ আতিক (৬৫) নামে এক বাস চালককে আটক করা হয়। আতিক বাস চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে এ কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।

ইয়াবাগুলো কোন বড় সিন্ডিকেটের জন্য সে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ