News Bangla 24 BD | বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

গত দুই দিন ধরে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির মাত্রা গতকাল মঙ্গলবার রাত থেকে বেড়েছে। এর সঙ্গে বজ্রপাতও হয়েছে। এই বৃষ্টি আরও এক দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের মধ্যভাগে মৌসুমি বায়ু খুবই সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

গতকাল সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১২৬ মিলিমিটার। ঢাকা ছাড়া ময়মনসিংহে ৬৩ মিলিমিটার, সিলেটে ৯২ মিলিমিটার, খুলনায় ৯ মিলিমিটার, রংপুরে ২৪ মিলিমিটার, রাজশাহীতে ১ মিলিমিটার, চট্টগ্রামে ১ মিলিমিটার ও বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই মাসের শেষ দিকেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ