News Bangla 24 BD | হবিগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলের

হবিগঞ্জের লাখাই উপজেলায় এক গৃহবধূকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত সেই গৃহবধূর নাম সিত্রা রাণী রায় (২৮)।

এই ঘটনায় সেই গৃহবধূর স্বামী নির্মল রায়কে (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে। আটক নির্মল ওই গ্রামের নিরোধ রায়ের ছেলে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্মল ও সিত্রার মাঝে বেশ কিছুদিন ধরে কলহ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে সিত্রাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন নির্মল। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় আটক নির্মল পুলিশের কাছে প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ